• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

রাণীশংকৈলে দিন বাপি পিঠা উৎসব মেলার শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

২৮ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি…

ঠাকুরগাঁও রানীশংকৈলে উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিনব্যাপি পিঠা উৎসব মেলার উদ্বোধন করা হয় করা হয়। মঙ্গলবার (২৬জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ’র সভাপতিত্বে পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা নির্বাচন অফিসার আঁখি সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার মোকসেদুর রহমান, সকল ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ। পিঠা উৎসব মেলায় ভাপা পিঠা, চিতই পিঠা, তালের হালুয়া, মাসকালাই রুটি, সুজির মালাই, ইলিশ পিঠা, মুগডালের মালপোয়া, ক্ষীর পাটিসাপটা সহ নানান ধরনের পিঠার আয়োজন দেখা গেছে মেলার ১০টি স্টলগুলো জুড়ে ।

পিঠা উৎসব মেলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা সমাজসেবা কার্যালয়, সামাজিক সংগঠন পরিবর্তন, বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বন্ধানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীশংকৈল ফিজিওথেরাপি সেন্টার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্নরকম পিঠা পায়েস সহ নানা ধরণের খাবার তৈরী করে স্টল বসিয়ে মেলায় আগত ক্রেতাদের কাছে বিক্রয় করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন