• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল মেঘনায় মরহুম সিরাজুল ইসলাম লন্ডনী স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেঘনায় গোবিন্দপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু সংসদে যাচ্ছেন কুমিল্লার ছয় নতুন মুখ দাউদকান্দি-মেঘনায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা” মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে

সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন আর নেই

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)’র সাবেক দপ্তর সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাবেক কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’র সদস্য সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দীন আর নেই।

আজ সকালে কুমিল্লার বরুড়া উপজেলার গ্রামের বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানান অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আছর বরুড়ার শিলমুড়ি ইউনিয়নের সুলতানপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।

সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’র নেতৃবৃন্দ।

সিজেএফডি কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন আজ এক শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন  মমতাজ উদ্দিনের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদের বড় ভাই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন