• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পুলিশের ১৯ শীর্ষ কর্মকর্তাকে বদলি, রদবদল চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সঙ্গে এডভোকেসি সভা মেঘনায় মাদকসহ গ্রেপ্তার যুবকের ১৫ দিনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি

কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ

বিপ্লব সিকদার / ৪৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর বাজারের ইজারা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। আজ  বৃহস্পতিবার ছিল  উপজেলার হাট বাজারের দরপত্র খোলার দিন। দরপত্র খোলার পর জানা যায়  গত বছরের তুলনায় এ বছর বাজারটির সর্বোচ্চ দর উল্লেখযোগ্যভাবে কম হওয়ায় সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জন্য মানিকার চর বাজারের সরকারি নির্ধারিত ইজারা মূল্য ছিল ৩৭ লাখ ২৯ হাজার ৩২৭ টাকা। দরপত্র প্রক্রিয়ায় সর্বোচ্চ দর উঠেছে ৩৭ লাখ ৩২ হাজার ১ টাকা। সর্বোচ্চ দরদাতা হয়েছেন আবু সুফিয়ান (সুবল)। তিনি সাবেক সংসদ সদস্য সুবিদ আলী ভুইয়ার নিকট আত্মীয় বলে স্থানীয়ভাবে জানা গেছে।অন্যদিকে গত অর্থবছরে একই বাজারের ইজারা সর্বোচ্চ দর উঠেছিল ৬৩ লাখ টাকা। সেই হিসাবে এ বছর গত বছরের তুলনায় প্রায় ২৫ লাখ ৬৭ হাজার ৯৯৯ টাকা কম দর উঠেছে। এতে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা জানান, বাজারটি গুরুত্বপূর্ণ হওয়ায় সাধারণত প্রতিবছর ইজারার দর বাড়ার কথা। কিন্তু এবার দর কমে যাওয়ায় বিষয়টি নিয়ে তাদের মধ্যে সন্দেহ ও অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের দাবি, স্বচ্ছ প্রতিযোগিতামূলক দরপত্র হলে দর আরও বেশি উঠতে পারত।এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “গত বছর যেখানে ৬৩ লাখ টাকা দর উঠেছে, সেখানে এ বছর ৩৭ লাখ টাকায় ইজারা হওয়া অস্বাভাবিক। এতে সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিধি অনুযায়ী দরপত্র প্রক্রিয়ার মাধ্যমেই বাজারটি ইজারা দেওয়া হয়েছে।এ বিষয়ে মেঘনা উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এদিকে বাজার ইজারা নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন