• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামিসহ গ্রেপ্তার ৪ প্রস্তুতি নেই পাউবোর, সরিষাবাড়ীতে ভয়াবহ নদীভাঙন আতঙ্ক কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদ দুই দিন নিখোঁজের পর মেঘনায় উদ্ধার শিশু, পরিবারের কাছে হস্তান্তর বরুড়ায় জরুরি মেডিকেল টিম মাঠে নামল বন্যা প্রতিরোধে রেসকিউ ও চিকিৎসাসেবা ত্বরান্বিত ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত নারী সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার চেক প্রদান সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে নজর কাড়ল আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমিল্লার লাবিবের এআইয়ে এশিয়া জয়, স্বপ্ন এখন বিশ্বজয়ের

গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদ

মেঘনা প্রতিনিধি / ২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম আহমেদকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই আদালত থেকে জামিন দেওয়া হয়েছে। রোববার (১২ জুলাই) ভোররাতে উপজেলার নিজ বাসা থেকে মেঘনা থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। পরে সকালে আদালতে সোপর্দ করা হলে দুপুরে তিনি জামিন লাভ করেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলার মির্জানগর কদমতলা এলাকায় বিএনপির নেতাকর্মীরা একটি কর্মসূচি পালন করতে গেলে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় সম্প্রতি মনির হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মেঘনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সেলিম আহমেদকে আসামি করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সকালে আদালতে পাঠানো হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে সেলিম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
এদিকে আদালত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রোববার সকালে আদালতে হাজির করার পর শুনানি শেষে দুপুরে সেলিম আহমেদের জামিন মঞ্জুর করা হয়।
তবে জামিনের বিষয়ে আদালতের আদেশের বিস্তারিত এবং রাষ্ট্রপক্ষ বা আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন