• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইন, রাজনীতি ও জনসেবার সমন্বয়ে ড. মারুফ হোসেন যুব অধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন সামাজিক মাধ্যমে অপপ্রচার রুখতে পুলিশের সতর্কবার্তা অবৈধ বালুভরাটে মেঘনার প্রকৃতি কৃষি অস্তিত্ব আজ সংকটে দায়িত্বে নিষ্ঠা, সাফল্যে স্বীকৃতি: মেঘনা থানার এসআই ওবাইদুল হকের পুরস্কারের গল্প দাউদকান্দি-মেঘনায় অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করেছেন ড. খন্দকার মারুফ রাইপাড়ার জনপ্রিয় সাবেক মেম্বার ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জয়পুরহাটে ১১ দলের জোটের বিক্ষোভ মিছিল, ডিসির কাছে স্মারকলিপি প্রদান মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি গ্যাসের ভোগান্তি কমার আশা, আংশিক সচল মহেশখালীর এলএনজি টার্মিনাল

দাউদকান্দি-মেঘনায় অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করেছেন ড. খন্দকার মারুফ

ডেস্ক রিপোর্ট / ৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন দাবি করেছেন, তাঁর ব্যক্তিগত প্রচেষ্টার ফলস্বরূপ বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশনায় দাউদকান্দি ও মেঘনা উপজেলার জন্য অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দিয়েছে পল্লী বিদ্যুৎ বিভাগ।

শুক্রবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

বিবৃতিতে ড. মারুফ হোসেন বলেন, দেশব্যাপী বিদ্যুৎ সংকটের এই সময়ে অতিরিক্ত ৫ মেগাওয়াট বরাদ্দ হয়তো খুব বড় নয়, তবে এর মাধ্যমে দাউদকান্দি ও মেঘনা উপজেলার মানুষের ভোগান্তি কিছুটা কমবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, দাউদকান্দি ও মেঘনার মানুষের জন্য আরও বেশি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন