• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যশোরের চৌগাছায় ৭ বছরের মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক মেঘনা সেতুর পাশেই সড়ক যেন জলাবদ্ধতার ফাঁদ রাজশাহীতে মধুপুরের মিষ্টি আনারস প্রথমবার এএফসি চ্যালেঞ্জ লিগে পুলিশ ফুটবল দল মেঘনায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ডেমরা-ডিএনডিতে বহুতল ভবনের ছড়াছড়ি, মানছে না বিধি খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রামের ইতিহাস প্রজন্মকে প্রেরণা জোগাবে: আসিফ আকবর ৮ বিভাগেই বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা জামায়াত আমিরই গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন: রাশেদ খান জুলাইয়ের ইতিহাসে দলীয় বয়ান নয়, প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান নাহিদ ইসলামের

মেঘনায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

আল-মামুন:

কুমিল্লার মেঘনায় দণ্ডবিধি ও বিস্ফোরক আইনের মামলায় রফিকুল ইসলাম ওরফে রবি (৫৫) নামে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার বড়কান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

রফিকুল ইসলাম বড়কান্দা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। পুলিশি চালান প্রতিবেদনে তাঁকে নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সহসভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

চালান প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে মেঘনা থানায় ১৫ মে ২০২৬ তারিখে এফআইআর নম্বর-১৯ ও জিআর নম্বর-১০৯ মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ৩২৩, ৩২৪, ৩৩৬, ৩০৭, ৩৭৯, ৪৩৫, ৩৫৪, ৪২৭ ও ৫০৬ ধারা এবং বিস্ফোরক আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ শনিবার (৮ আগস্ট) তাঁকে আদালতে পাঠিয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন