• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেড় কিলোমিটারেই থমকে আছে মেঘনার প্রধান প্রবেশপথ আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু ধামইরহাটে ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে অনিয়মের অভিযোগ উখিয়ায় ১৫০ হেক্টর বাগান পরিদর্শন, চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী ত্রিশালে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে প্রশংসিত বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহি উখিয়ায় টিউবওয়েল স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মোঃ রাসেল:

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার জাহানপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর হাসিনা আবাসনের দক্ষিণ পাশে মেঘনা নদীর মোহনায় ঢোসের খাল এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে শশীভূষণ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ও চর কুকরি-মুকরি নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশের ধারণা, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। তবে তাঁর পরিচয় শনাক্তের মতো কোনো পরিচয়পত্র বা তথ্য পাওয়া যায়নি।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মৃত নারীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণসহ ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন