• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নবজাতক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কুমিল্লা সংবাদদাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭টায় কুমিল্লা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ, কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।
প্যারেডে অংশ নেওয়া পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস ও টার্নআউট পরিদর্শন করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। এ সময় সদস্যদের শারীরিক সক্ষমতা ও টার্নআউটের ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন তিনি।
প্যারেড পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। পরে তিনি কুমিল্লা জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
দায়িত্ব পালনে পেশাদারত্ব, শৃঙ্খলা ও শারীরিক সক্ষমতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন