ঢাকা   ০৩:০৫:১৫ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

Reporter Name
  • Update Time : Saturday, October 31, 2026,
  • 6 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং সম্প্রীতি জোরদারে ধারাবাহিকভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় গত ১৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর বিভিন্ন রিজিয়নের অধীন জোনগুলোর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ, শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ, কারিগরি প্রশিক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়েছে।

এসব কার্যক্রমের আওতায় দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ ও শিক্ষার্থী উপকৃত হয়েছেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সরবরাহ এবং স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সেনাবাহিনীর এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি পার্বত্য অঞ্চলে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সামাজিক বন্ধন জোরদারে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও আর্থসামাজিক উন্নয়নকে সামনে রেখে মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি