ঢাকা   ০৭:৫৬:৫৭ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ২৩ জন পেলেন ১১ লাখ ২০ হাজার টাকা সুদমুক্ত ঋণ

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2026,
  • 0 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ছয়টি গ্রামের ২৩ জন উপকারভোগীর মাঝে ১১ লাখ ২০ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) উপজেলা কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা কার্যালয়, মেঘনার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণগ্রহীতাদের হাতে ঋণের অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আক্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুর রহমান। এ সময় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ঋণগ্রহীতারা উপস্থিত ছিলেন।

সুদমুক্ত এ ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোগ গ্রহণে উপকারভোগীরা সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি