ঢাকা   ০৭:৪২:২১ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হলেন শামসুল হক বিদায়ের বার্তায় চট্টগ্রামবাসীর ভালোবাসা নিয়ে আবেগঘন ডিআইজি কুদ্দুছ এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে নতুন মজুরি: বোর্ড চেয়ারম্যান টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পদত্যাগ করছেন জয় চৌধুরী

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2026,
  • 8 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চিত্রনায়ক হেলাল খানের নেতৃত্বাধীন ১৯টি চলচ্চিত্র সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। হেলাল খানের নেতৃত্বে থাকতে অনিচ্ছা প্রকাশ করে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি; গত সোমবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ ঘোষণা দেন।

জয় চৌধুরী চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। তার অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের গালিগালাজ করেছেন। এমনকি তার সামনেই হেলাল খানের সহযোগী বহিরাগতরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এ ছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সব সদস্যকে এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সম্প্রতি এফডিসিতে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ না নেওয়াকে কেন্দ্র করে হেলাল খান ও জয় চৌধুরীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়। রোববার বিকেলে আয়োজিত ওই কর্মসূচিতে জয় ও শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ হন হেলাল। পরে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় জয়কে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলেও আক্রমণ করেন হেলাল। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা শুরু হয়।

চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব শিল্পী সমিতির সভাপতি শিবা শানু এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন জয় চৌধুরী। এবার সেই প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন এই চিত্রনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি