• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ বাকেরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু

করোনা : লাকসামে নতুন শনাক্ত ৫ জন সহ মোট ৩০৬ জন, মোট মৃত্যু ৮ জন

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

১৪ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

রবিউল তালুকদার মিলন, নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :

কুমিল্লার লাকসাম উপজেলা নতুন ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬৩ জন। বাকী ১৪৩ জন এখনো চিকিৎসাধীন। উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিম সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, সোমবার (১৩ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বমোট ১০টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ৫ জনের রিপোর্ট পজিটিভ ও বাকী ৫ জনের রিপোর্ট নেগেটিভ। নতুন ৫ জনসহ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৬জন। এছাড়া, দ্বিতীয় নমুনায় একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
লাকসাম উপজেলা স্বাস্থ্যবিভাগ গঠিত করোনা র‌্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ডা. মেহেদী হাসান জিতু ও ডা. আলমগীর হোসেন জানান, উপজেলায় এই পর্যন্ত ১৩৭৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১৩৪০টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৩০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১০৩৪টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ৩৬টি নমুনা রিপোর্ট। এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ৮জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৩ জন। অন্য ১৪৩ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, লাকসামে উদ্বেগজনক হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন