ঢাকা   ০৮:২৫:৫৯ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Wednesday, December 23, 2020,
  • 227 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা:

কুমিল্লায় হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০-৩২ বছর। জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর পল্লী বিদ্যুতের অফিস থেকে দূরে ঢাকা-চট্টগ্রাম ফোর লেনের পাশের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, রাতের যে কোনো সময় ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য দুপুরে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি