ঢাকা   ০৯:২৭:১৮ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩০শে ডিসেম্বর গনতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি-মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : Saturday, December 26, 2020,
  • 224 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মো আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

৩০শে ডিসেম্বর গনতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি, কারন ২০১৮ সালে যে জাতীয় নির্বাচন তা ২৯শে ডিসেম্বর রাতেই হয়ে গিয়েছিল এবং আওয়ামী লীগ পুরো রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করে নিয়ে গিয়েছে এবং জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে একদলীয় শাসনব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছে। এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ৩দিনের পারিবারিক সফরে ঠাকুরগাঁওয়ে কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

করোনা ভ্যাকসিনে মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগের চিরাচরিত অভ্যাস দূর্নীতি করা চুরি করা, করোনা ভ্যাসিনের ক্ষেত্রেও এই মোহ ছাড়তে পারছেনা তারা। ৩ ডলার দিয়ে কেনা ভ্যকসিন ৫ ডলার দিয়ে কিনছে, বাংলাদেশের এই অতিরিক্ত দেড় ডলার কোন মন্ত্রী এমপির পকেট থেকে যাবে না, যাবে জনগণের প্রদত্ত ট্যাক্স থেকে এখানেও সরকারের দূর্নীতির একটা বড় অংশ রয়েছে আর এই কন্ট্রাক্ট যিনি পেয়েছেন তিনি সরকারের উপদেষ্টা হলেও ব্যাংকের একজন বড় ডিফোল্ডার, এ থেকেই বোঝা যায় দূর্নীতি এদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির ঠাকুরগাঁও জেলা সভাপতি তৈমুর রহমান, সাধারন সম্পাদ মির্জা ফয়সাল আমিন ও অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি