ঢাকা   ০৪:৩৪:৪২ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসের জিয়ারকান্দি ইউনিয়ন নির্বাচনে ৯নং ওয়ার্ডবাসীর দোয়া চেয়েছেন জাকির হোসেন

Reporter Name
  • Update Time : Sunday, January 24, 2021,
  • 231 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

০৫ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, তিতাস প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন:

কুমিল্লা তিতাস উপজেলার আসন্ন জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ড বাঘাইরামপুর,চেঙ্গাতলীবাসীর দোয়া চেয়েছেন সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ জাকির হোসেন । তিনি বর্তমানে বাঘাই রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহীর দায়িত্ব পালন করছেন। এই তরুন রাজনীতিবীদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনসমর্থন ও জনগনের ভালবাসায় জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচন করবেন বলে ঘোষনা দিয়েছেন। জিয়ারকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী জাকির হোসেন জানান, আমি জনগণের সেবা করার জন্য আগামী ইউপি নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে অংশ গ্রহণ করতে চাই এবং যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, করোনা কালীন সময়ে আমি কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ করেছি। আমি আশা করি ৯ নং ওয়ার্ডের জনগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে মেম্বার নির্বাচিত করবেন।এলাকাবাসী জানান,তিনি একজন সহজ সরল ও জনপ্রিয় ব্যক্তি সে নির্বাচিত হলে এলাকার গরীব অসহায় মানুষের উপকারে আসবে । নির্বাচন ছাড়াও সে আমাদের এলাকার অসহায় গরীব দুঃখীদের সাহায্য সহযোগিতা করে আসছে। তাহার এলাকায় অনেক জনপ্রিয়তা রয়েছে। তিনি আমাদের এলাকার মেম্বার হতে পারলে আমাদের আরো বেশি উপকার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি