ঢাকা   ০৪:৩৫:০১ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকদ্রব্য সহ রাণীশংকৈল পুলিশের হাতে গ্রেফতার -১

Reporter Name
  • Update Time : Monday, January 25, 2021,
  • 193 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৫ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ::-

রবিবার (২৪জানুয়ারি) রাত ১১ টার সময় গোপন তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশনায় সিনিয়য় সহকারি পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল ও অফিসার ইনচার্জ এর তত্বাবধানে লেহেম্বা ইউনিয়নে পুলিশের একটি দল উপজেলার মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ইয়াবা ট্যাবলেট গাঁজা ফেন্সিডিল ও নগদ টাকা সহ একজনকে আটক করেন ।

আটক মাদক ব্যবসায়ী উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মো: করিমুল ইসলাম (৪০) আটক মাদক ব্যবাসায়ীর বাসাবাড়ি’র ভিতর হতে ১৬ (ষোল) পিস হালকা গোলাপী রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ৮০ (আশি) গ্রাম গাঁজা ০২ (দুই) বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের ১০৪৮০ টাকা উদ্ধার করে পুলিশ সেইসাথে গ্রেফতার করেন মাদকব্যবসায়ী করিমুল কে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল মাদকদ্রব্য সহ আসামি গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় ২৫ জানুয়ারি একটি মামলা রুজু করা হয়। মামলা নং ২১। মাদকব্যবসায়ী করিমুলকে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি