ঢাকা   ০৫:৫২:১২ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2026,
  • 0 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতা চলাকালে অসুস্থ হয়ে জিসান (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত জিসান উপজেলার অনন্তপুর দড়িকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার অংশ হিসেবে সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে মাথাভাঙ্গা ইউনিয়ন ও হোমনা পৌরসভার মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যায় জিসান। পরে দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন হাসপাতালে যান। সেখানে তাঁরা কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।
চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করেন, হৃদ্‌রোগজনিত কারণে জিসানের মৃত্যু হয়ে থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি