ঢাকা   ০১:২৫:৫৫ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হলেন শামসুল হক বিদায়ের বার্তায় চট্টগ্রামবাসীর ভালোবাসা নিয়ে আবেগঘন ডিআইজি কুদ্দুছ এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে নতুন মজুরি: বোর্ড চেয়ারম্যান টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Friday, June 14, 2019,
  • 220 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৪ জুন ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,

জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ২নং খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা, মাইজগ্রাম নিবাসী মাওলানা সৈয়দ লেইছুল হক লেচু মিয়ার কন্যা ও জাকিরুল ইসলামের মাতা সৈয়দা নওফা বেগম অদ্য শুক্রবার সকাল ৯ঘটিকার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না………..রাজিউন)। মরহুমা দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে মা, ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্নীয়স্বজন রেখে গেছেন। আজ বাদ আছর শাহগলী জামেয়া মোহাম্মদীয়া মাদরাসা প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে তার পরিবারের পক্ষ থেকে সবার উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে। মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এখলাছুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল করিম,বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী তাজুল ইসলাম চৌধুরী স্বপন, বিশিষ্ঠ ব্যবসায়ী ফয়ছল আহমদ (পাওয়ার), উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার,সহ-সভাপতি রওশন আরা বেগম, বারহাল ছাত্র পরিষদের সভাপতি ছদিওল হোসাইন,শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যান ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাপাদার, অবসরপ্রাপ্ত শিক্ষক নহরুল ইসলাম চৌধুরী ও তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।Σ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি