ঢাকা   ১১:০৭:০৯ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হলেন শামসুল হক বিদায়ের বার্তায় চট্টগ্রামবাসীর ভালোবাসা নিয়ে আবেগঘন ডিআইজি কুদ্দুছ এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে নতুন মজুরি: বোর্ড চেয়ারম্যান টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নাসিরনগরে জবাই করে মাথা দেহ থেকে আলাদা করে থানায় নিয়ে হাজির খুনী।

Reporter Name
  • Update Time : Tuesday, June 25, 2019,
  • 401 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া) ঃ জেলার নাসিরনগরে দিনে দুপুরে মানুষের মাথা কেটে ব্যাগে ভরে থানা গিয়ে হাজির হয় লবু দাস নামে এক মানষিক ভারসাম্যহীন ব্যক্তি। ২৫ জুন ২০১৯ রোজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় স্থানীয় গৌর মন্দিরের নাট মন্দিরের ভিতর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশর্ী সূত্রে জানা গেছে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ঘোষ পাড়া গ্রামের মৃত মতিলাল ঘোষের ভবঘুরে ছেলে লিটন ঘোষ (৪৮) নাসিরনগর ঘোষ পাড়া তার বোন মিনা রানী ঘোষের স্বামী নেপাল ঘোষের বাড়ীতে থেকে মানুষের বিভিন্ন কাজ কর্ম করে জীবিকা নির্বাহ করত।

লিটনের বোন মিনা রানী ঘোষ জানায়, ঘটনার আগে লিটন তার বোনের বাড়ী থেকে খাওয়া দাওয়া শেষে নাট মন্দিরেরভিতর ঘুমিয়ে পড়লে নাসিরনগর পশ্চিম পাড়ার পরমানন্দ দাসের ছেলে মানষিক ভারসাম্যহীন লবু দাস (৫০) ঘুমন্ত লিটনকে ধারালো দা দিয়ে মাথা কেটে ব্যাগে ভরে দা ও মাথা নিয়ে থানায় গিয়ে হাজির হয়। এ সময় পুলিশ তাকে হাতে নাতে ধরে তার হাত থেকে ধারালো দা ও লিটনের মাথা উদ্ধার করে। লিটনের বোন মিনা রানী ঘোষ আরো জানায় তারা ৫ ভাই ২ বোনের মাঝে লিটন ভাইদের মাঝে সবার ছোট। সে নাসিরনগর থেকে মানুষের কাজকর্ম করে জীবিকা নির্বাহ করত ।

জানা গেছে লবু দাস মানষিক ভারসাম্যহীন। সে আনুমানিক ৭ বৎসর পূর্বে তার আপন চাচা সাবেক মেম্বার রবি দাসকে খুন করে জেল হাজতে যায়। কিন্তু পরবতর্ীতে কি ভাবে জেল থেকে ছাড়া পেয়েছে তা স্পষ্টভাবে বলতে পারে না।

থানা পুলিশ লিটনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্ত ও পরবতর্ীতে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি