ঢাকা   ০৮:৫৫:৩৯ এএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা পেল থানার পরিদর্শক সুদ্বীপ রায় পলাশ

Reporter Name
  • Update Time : Tuesday, September 3, 2019,
  • 204 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
৩ সেপ্টেম্বর ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম ,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃসম্প্রতি ফেনী জেলা পুলিশ প্রশাসনে  ইন্সেপেক্টর পদে জেলাধীন ১১ কর্মকর্তার বদলী হয়েছে।বদলী হওয়াদের মধ্যে একজন ছিলেন ফেনীর ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ।এই কর্মকর্তা ছাগলনাইয়া থানায় প্রায় দেড় বছর যাবৎ সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।থানায় দায়িত্ব পালনকালীন সুদ্বীপ রায় পলাশ সকলের কাছে সদা হাস্যউজ্জ্বল সদালাপী নীরঅহংকার একজন মানুষ হিসেবে পরিচিত ছিল।দায়িত্ব পালনকালীন তার অধীনস্থ থানায় কর্মরত থাকা পুলিশের এসআই, এএসআই ও পুলিশ সদস্যদের সে কখনো ব্যবধান করেনি।তার নজরে সবার অবস্থান ছিলো অনেকটা সমান।সুদ্বীপ রায় শুধু তার সহকর্মীদের মাঝে প্রিয় ছিলো না,সে ছাগলনাইয়া থানাধীন বসবাসরত জনগণকে সার্বিক বিষয় আইনি সহায়তা প্রদানে ও বিভিন্ন বিষয় পরামর্শ দানে ও সকলের মাঝে একজন প্রিয় ব্যাক্তিত্ব হিসেবে পরিচিতি লাভে সফলতা অর্জন করেছিল।পুলিশ যে জনগণের সেবক সে বিষয় সত্যতা প্রমাণে সুদ্বীপ রায়ের সফলতা ফুটে উঠেছিল তার বিদায় বেলায়।ছাগলনাইয়া থানা প্রশাসনের আয়োজনে যেদিন সুদ্বীপ রায় পলাশকে বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছিল,সেই দিনই জানাগেছে সুদ্বীপ রায় ছাগলনাইয়া থানায় তার দীর্ঘ দেড় বছরের দায়িত্ব পালনকালীন জনগণের মাঝে কতটুকু গ্রহণ যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছিল।হঠাৎ তার বিদায় সংবর্ধনার সংবাদ শুনে সেইদিন বিদায় অনুষ্ঠান পরবর্তী ফুলের তোড়া হাতে নিয়ে রাত অবদি তাকে বিদায় জানাতে থানাধীন বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছিল,বিভিন্ন শ্রেণী পেশার শান্তিপ্রিয় সাধারণ জনগণসহ জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যাক্তিত্ব,ছাগলনাইয়া উপজেলায় কর্মরত থাকা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং সু-শীল সমাজের নেতৃবৃন্দ।
ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে থানা প্রশাসন কর্তৃক অফিসারস কক্ষে আয়োজিত সুদ্বীপ রায় পলাশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন,বর্তমানে থানায় কর্মরত থাকা তার অধীনস্থ সহকর্মীদের অনেকে বক্তিতা প্রদানকালে তার সাথে কর্মজীবন অতিবাহিতকালীন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে,বার বার অশ্রুসিক্ত হয়ে পড়ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফেনী জেলা পুলিশ প্রশাসনের সহকারী পুলিশ সুপার নিশান চাকমা।
সুদ্বীপ রায় পলাশকে ছাগলনাইয়া থানা থেকে বদলী করে,বর্তমানে ফেনী জেলা শহর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি